BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
শ্রমিক নাকি পার্টনার, বাংলাদেশে গিগ কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন কেন?
কেউ খাবার পৌঁছে দিচ্ছেন, কেউ করছেন রাইড শেয়ার। আবার অনেকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়েছেন বৈশ্বিক শ্রমবাজারে। কিন্তু বাংলাদেশের শ্রম আইনে তাদের স্বীকৃতি নেই।
বেইজিংয়ে ড্রোন বিক্রিতে কেন নিষেধাজ্ঞা দিয়েছে চীন?
চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা এবং ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সংক্রান্ত নতুন নিয়মের ফলে দেশটির ড্রোনের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন এই কঠোর সিদ্ধান্ত নিল চীন সরকার?
পত্রিকা: 'হ্যাঁ ভোট- প্রচারণায় ১০০ কোটি টাকা সংগ্রহের চাপ দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে'
শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে প্রাধান্য পেয়েছে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের খবর; এছাড়া সংসদ অধিবেশন, শ্রমিক দিবস ও চট্টগ্রামে জলাবদ্ধতার খবরও গুরুত্ব পেয়েছে।
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
১৪ টি উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে?
কিছু রাজনৈতিক দল ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী অনেকে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে 'একপক্ষীয়' বা 'অসম' বলে অভিযোগ করছে। প্রশ্ন হচ্ছে, এখন নির্বাচিত বিএনপির রাজনৈতিক সরকারের অবস্থান আসলে কী হবে?
বজ্রপাত নিয়ে যে ১০টি বিষয় জানা দরকার
বজ্রপাত কেন হয়, বজ্রপাতে আহত হলে কী করতে হয়, আর বজ্রপাতে মৃত্যু হলে মৃতদেহ চুরিই বা হয় কেন?
পশ্চিমবঙ্গে বুথ-ফেরত সমীক্ষায় কোন দলের কী অবস্থা?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতেই প্রকাশিত হয়েছে একাধিক এক্সিট পোলের ফলাফল। বেশিরভাগ এক্সিট পোলে বিজেপির জয়ের কথা বলা হচ্ছে। কিন্তু কীভাবে গণনা করা হয় এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা?
হিটলারের মৃত্যু ও দেহাবশেষ ঘিরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি আজও
হিটলারের শেষ সময় তার সাথে বাংকারে অবস্থান করা তার সহচরদের সাক্ষাৎকার আর হিটলারকে নিয়ে হওয়া বহু গবেষণার ভিত্তিতে তার আত্মহত্যার বিষয়টিকে ঐতিহাসিকভাবে সত্য হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তার দেহাবশেষ কোথায় এবং তা নিয়ে কী করা হয়েছে, সে বিষয়ে আজও মতভেদ রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।
'জঙ্গি তৎপরতা' হঠাৎ কেন আলোচনায়?
বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে জঙ্গি ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। কয়েকদিন আগেই পুলিশ সদর এই ইস্যুতে সতর্কতা জোরদারের নির্দেশনা দিয়েছিল, যার প্রেক্ষিতে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভয়াল সে রাতের কথা
সেদিন বিকেল থেকে বইতে থাকা দমকা বাতাস প্রবল এক ঝড়ের আভাস দিচ্ছিল। ২৯শে এপ্রিল মধ্যরাতে বাংলাদেশের চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। মারা গিয়েছিল প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ।
কতটা নিরাপদ হচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র?
সবশেষ ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনাসহ বিশ্বে এ পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে। পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকে বলেই বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভয় এবং আতঙ্ক।
'বাংলাদেশি' তকমা দিয়ে হেনস্তা আরও বাড়ার আশঙ্কা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলমানদের
ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হবে দুদিন পরে। তবে এই নির্বাচনের আগে ভোটাধিকার হারিয়েছেন লাখ লাখ মানুষ। সর্বাধিক নাম বাদ পড়েছে মুসলমান অধ্যুষিত আসনগুলোর কয়েকটিতে।
মমতা থেকে মোদী- পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যারা
পশ্চিমবঙ্গের নির্বাচনে পাঁচজন ব্যক্তিত্ব ও রাজনৈতিক জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একইসঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। লক্ষ লক্ষ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে।

















































